জাতীয়

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, বিএনপি কখনোই চায়নি: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

এদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক— বিএনপি কখনোই তা চায়নি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদদের মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে বিদেশ থেকে সাহায্য এনে নিজেদের ভাগ্য গড়তেই ব্যস্ত ছিল বিএনপি-জামাত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নীতি পরিকল্পনার ফলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

শেখ হাসিনা অভিযোগ করেন, ৭৫'র পর মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল। নিজেদের ভাগ্যের পরিবর্তন করতেই দেশকে পরিণত করেছিল খাদ্য ঘাটতির দেশে।

কৃষকদের কল্যাণে নেয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষির আধুনিকায়ন এখন সময়ের দাবি।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, সবক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে আত্মমর্যাদার সঙ্গে যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তার সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ