সীমান্তের শূন্য রেখার আশপাশে পুঁতে রাখা মাইন ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি অপসারণে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।
দুই দেশের মধ্যে ৫ দিনের সীমান্ত সম্মেলন শেষে বৃহস্পতিবার সকালে পিলখানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান।
তিনি বলেন, সুষ্ঠু সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে দুই বাহিনীর কার্যক্রম নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে।
তিনি আরো জানান, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের প্রায় ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছ এর মধ্যে প্রায় ১৫০ কিলোমিটার পাহাড়, জঙ্গল, টিলাবেষ্টিত দুর্গম সীমান্ত।
এসব এলাকায় যেসব মাইন পুতে রাখা হয়েছে তা একত্রে অপসারণ করা হবে এছাড়া, ইয়াবা পাচার বন্ধে একত্রে কাজ করার কথা জানান বিজিবির অতিরিক্ত মহাপরিচালক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: