ভারত ও বাংলাদেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় দুপুরে হায়দরাবাদ হাউজের বলরুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
পরে এ নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করছেন দুই নেতা। হায়দরাবাদ হাউজের বলরুমে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঋণ সহযোগিতা, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে অন্তত ২২টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ঢাকাকে ৫০০ কোটি ডলার ঋণ সহায়তা, অস্ত্র কিনতে আরও ৫০ কোটি ডলার প্রদান, প্রতিরক্ষ সহযোগিতায় সমঝোতাপত্র, অসামরিক পরমাণু কেন্দ্রে সাহায্য, কলকাতা-খুলনা বাস সার্ভিস চালু, কলকাতা-খুলনা মৈত্রী একপ্রেস, সীমান্ত হাটের সংস্কার ও সংখ্যা বৃদ্ধি, বিশাখাপত্তম-চট্টগ্রাম যাত্রী-জাহাজ, ত্রিপুরা থেকে বাড়তি বিদ্যুৎ, যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধের তথ্যচিত্র, বিচারবিভাগীয় ক্ষেত্রে সহযোগিতা, পণ্য পরিবহনে জলপথের উন্নয়ন।