জাতীয়

খুলনা-কলকাতা ট্রেন চালু

খুলনা-কলকাতা ট্রেন চালু
খুলনা-কলকাতা ট্রেন চালু

বহুকাঙ্খিত খুলনা-কলকাতা ট্রেন চলাচল প্রায় ৫২ বছর পর শনিবার চালু হয়েছে। বিকেলে দিল্লী থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ট্রেনের উদ্বোধন করেন। এ সময় ঢাকা-খুলনা-কলকাতা রুটে একটি বাস সার্ভিসেরও উদ্বোধন করা হয়।

এর আগে সকালে খুলনা-কলকাতা রুটে এরইমধ্যে পরীক্ষামূলক যাত্রা করেছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। সকাল ৮টায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে সকাল ১১টার দিকে বেনাপোল পৌঁছে।

উদ্বোধনের পর ৩৯ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বেনাপোল থেকে কলকাতা যাত্রা শুরু করে ট্রেনটি। তবে উদ্বোধনী যাত্রায় কোনো সাধারণ যাত্রী থাকবে না। একই সময়ে দিল্লি থেকে কলকাতার সল্টলেক আন্তর্জাতিক বাস টার্মিনালে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-খুলনা-কলকাতা রুটে সরাসরি সৌহার্দ্য বাস সার্ভিসেরও উদ্বোধন করা হয়।

এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও উপস্থিত থাকেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ