গ্যাস-বিদ্যুতের সংযোগসহ ৯ দফা দাবিতে রাস্তায় নেমেছেন রাজধানীর হাজারীবাগের ট্যানারি মালিক-শ্রমিকরা। দাবি মানা না হলে বিসিক কার্যালয় ঘেরাওসহ অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার সকালে এক সমাবেশ থেকে নেতারা আদালতের নির্দেশে ১৫ দিনের মধ্যে সাভারে শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ না দিলে, আবারও হাজারীবাগে ট্যানারি চালুর দাবি জানান।
মালিক শ্রমিক এবং ট্যানারি শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন; চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ব্যানারে, কারখানা ছেড়ে হাজারীবাগের রাস্তায়।
এ সমাবেশ থেকে ৯ দফা দাবী তুলে ধরেন ঐক্য পরিষদের নেতারা।
১. সাভার শিল্প নগরীর প্লটের মালিকানা দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন করা,
২. সাভারে মান সম্পন্ন সিইটিপি, ক্রোম রিকভারী ইউনিট ও ডাম্পিং ইয়ার্ড নির্মান,
৩. ১৫ দিনের মধ্যে গ্যাস-বিদ্যুতের সংযোগ,
৪.শ্রমিকদের আবাসন ও প্লট না পাওয়া উদ্যোক্তাকে প্লট বরাদ্দ,
৫.কারকানা বন্ধ থাকাকালীন সময়ে, শ্রমিকদের বেতন ভাতা পরিশোদের জন্য, সরকারের পক্ষ থেকে মালিকদের এককালীন অর্থ প্রদান,
৬.রপ্তানি আদেশ বাতিল হলে তার বিপরীতে ক্ষতিপুরণ প্রদান,
৭. বিসিক এর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত,
৮. বিদ্যমান ঋণ ব্লক করে, ঋনের সুদ মওকুফ এবং
৯. হাজারীবাগের জমিতে প্লান পাসের উপর রাজউকের নিশেধাজ্ঞা প্রত্যাহার।
দ্রততম সময়ের মধ্যে এসব দাবী পুরনের জন্য সরকারকে আহবান জানিয়েছেন ট্যানারি মালিক শ্রমিকরা।
হাজারীবাগের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য, বিসিক এবং শিল্প মন্ত্রণালয় মিথ্যাচার করেছে বলে অভিযোগ তাদের। ৯ দফা দাবি মানা না হলে, ১২ এপ্রিল কালো পতাকা মিছিলসহ আরো বৃহত্তর আন্দোলন কর্মসুচির হুশিয়ারী দিয়েছেন নেতারা।
কোনো বিদেশি মদদে একটি মহল পাটের মতো দেশের চামড়া শিল্পকেও ধংসের পায়তারা করছে বলে তারা অভিযোগ করেছেন।