জাতীয়

বাংলাদেশ মমতার বিকল্প প্রস্তাব আমলে নেয়নি: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

তিস্তার পরিবর্তে পশ্চিমবঙ্গের অন্য ৪টি ছোট নদীর পানি বণ্টনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাব আমলে নেয় বাংলাদেশ ও ভারত। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, শুধু তিস্তা নয় বরং অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জোরালো অবস্থান ভারতের কাছে তুলে ধরেছেন।

এছাড়া ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতাস্মারক নিয়ে বিএনপি নেত্রীসহ যারা বিরূপ মন্তব্য করেছেন তাদেরও কঠোর সমালোচনা করেন ইনু।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে তিস্তা চুক্তি এবার না হলেও ভারতের কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই এ চুক্তি হবে।

যদিও তিস্তার পরিবর্তে পশ্চিমবঙ্গের অন্য চারটি ছোট নদীর পানি বন্টনে বিকল্প প্রস্তাব দিয়েছেন মমতা। তবে নয়াদিল্লি মমতার এই প্রস্তাব প্রত্যাখান করেছে। বাংলাদেশের পক্ষ থেকেও মমতার প্রস্তাব আমলে নেয়া হয়নি।

তিনি বলেন, চুক্তির বিষয় নিয়ে আগে থেকে সব দলের সঙ্গে আলোচনা করতে হবে বাংলাদেশে এমন কোনো নজির নেই। প্রতিরক্ষা সহযোগিতায় ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই বাংলাদেশে জন্য ইতিবাচক বলেও দাবি তার।

এইসব চুক্তি-সমঝোতা স্মারক নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের কঠোর সমালোচনাও করেছেন তথ্যমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ