ভারত সফর ঢাকা-দিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত করবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেন তিনি।
এছাড়াও প্রতিরক্ষা সমঝোতা স্মারক চুক্তিসহ সব চুক্তিই উন্মুক্ত এবং দেশের স্বার্থ রক্ষায় করা হয়েছে। এটা নিয়ে প্রশ্ন তুলার সুযোগ নেই। বিএনপির নেত্রীর অভিযোগ ভিত্তিহীন আর তিস্তার পানির জন্য অপেক্ষা করতে হবে।
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে এসব কথাই ফুটে উঠেছে।
সদ্য শেষ হওয়া ভারত সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনের শুরুতেই সফরের সার্বিক চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার এ সফর ফলপ্রসূ হয়েছে। ঢাকা-দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হয়েছে।
এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তার এই সফর ফলপ্রসূ হয়েছে। ঢাকা - দিল্লীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত করবে।
তিস্তার পানি চুক্তি নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর ইতিবাচক ভূমিকার চিত্র তুলে ধরে বলেন, তিস্তার পানির জন্য আরো অপেক্ষা করতে হবে।
সামরিক প্রতিরক্ষা সমঝোতা স্মারকসহ সব চুক্তিই দেশের স্বার্থ রক্ষায় হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশ বিক্রি হচ্ছে বলে বিএনপি নেত্রীর অভিযোগের কঠোর সমালোচনা করে তিনি।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছিলেন— এ সফরের নানা চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে তাদের প্রতি সম্মানও দেখিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব।