পহেলা বৈশাখে তল্লাশি ছাড়া রাজধানীর রমনা বটমূলে কেউ ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, মঙ্গল শোভাযাত্রার মাঝপথে কেউ ঢুকতে পারবে না— যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চায় তাদের সবাইকে চারুকলায় যেতে হবে। যে সব সড়ক দিয়ে মঙ্গল শোভাযাত্রা যাবে সেখানকার ভবনের ছাদে পুলিশ থাকবে, সমগ্র এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।
ডিএমপি কমিশনার আরো বলেন, মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় চারদিকে পুলিশ, র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) ও পুলিশের সোয়াট (স্পেশাল ওয়েপুন অ্যান্ড ট্যাক্টিক্স) বাহিনী থাকবে।
এছাড়াও পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানীতে ১১ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এছাড়াও থাকবে সাদা পোশাকের পুলিশ বলেও জানান তিনি।