খুলনার শিশু রাকিব হত্যা মামলায় মূল আসামিদের সাজা কমিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় বের হলে এর বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, নিম্ন আদালতের দেয়া রায়টি কেনো উচ্চ আদালতে বহাল রাখা হোল না বিষয়টি পূর্ণাঙ্গ রায় বের না হলে বোঝা সম্ভব নয়।
এ সময় বাল্য বিবাহ আইনের বিষয়ে মন্ত্রী বলেন, এ আইনে অসংগতি পূর্ণ তেমন কোনো কিছুই নেই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: