যানজট নিরসনে রাজধানীর হাতিরঝিল থেকে গাজীপুর পর্যন্ত ২২টি ইউলুপ নির্মাণ করা হবে। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।
একনেকের বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আরো জানান, চলতি অর্থবছরে প্রথম ৯ মাসে ৪৫% বার্ষিক উন্নয়ন কর্মসুচি-এডিপি বাস্তবায়িত হয়েছে। গত বছর একই সময়ে যা ছিল ৪৪%।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরে একনেকের ২৪তম সভা অনুষ্ঠিত হয়। এতে ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে সারাদেশে পুলিশের শতভাগ আবাসন সুবিধা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: