আইন-শৃঙ্খলা বাহিনী অবশ্যই গুটি কয়েক জঙ্গিকে পুরোপুরি নির্মূল করবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অনুসন্ধান করেও দেশে আইএসের অস্তিত্ব পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জঙ্গিবাদ বিরোধী বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।
এ সময় আইজিপি একেএম শহীদুল হক বলেন, জঙ্গিদের নাকশতামূলক কর্মকাণ্ড থেকে ফেরাতে জেল-হাজতের ভেতরে কার্যক্রম চালানোর বিষয়ে ভাবার সময় এসেছে।
এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কারাগারেও কাউন্সিলিং প্রয়োজন।
অনুষ্ঠানে আলেম-ওলামারা বলেন, ইসলাম কোনভাবেই জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।