জাতীয়

পহেলা বৈশাখ সঙ্গে ধর্মের সংঘাত নেই: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

পহেলা বৈশাখ উদযাপনের সঙ্গে ধর্মের কোনো সংঘাত নেই— এটি বাঙালি সংস্কৃতির চর্চা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাতিরঝিল প্রকল্পের এ্যাম্ফিথিয়েটার ও ফাউন্টেনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতির বাহন। মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্য। এর সঙ্গে ধর্মের কোনো সংঘাত নেই, এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা যেন কেউ না করে।

তিনি আরো বলেন, ঢাকাবাসীর জন্য এগুলো তার নববর্ষের উপহার।

এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর ময়মনসিংহ বিভাগের চার জেলার জনগণের সঙ্গেও কথা বলেন তিনি।

সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করে উন্নয়নের পথ তরান্বিত করতে ময়মনসিংহ বিভাগের সরকারি-বেসরকারি পর্যায়ের সকলের প্রতি আহ্বান জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ