বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনো দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ ও রাষ্ট্রের স্বার্থে সরকার-বিচার বিভাগে একত্রে কাজ করতে হবে বলেও জানান তিনি।
শনিবার সকালে রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের ‘জাজেস টাওয়ার’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
সরকার ও বিচার বিভাগের মধ্যে সমস্যা হলে আলোচানার মাধ্যমে তা সমাধান করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের স্বার্থে রাষ্ট্রের তিন অঙ্গের সুষম সমন্বয় দরকার। যেকোনো কারণে দূরত্ব তৈরি হলে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে।
এ সময় যুদ্ধাপরাধীদের বিচারে সাহসী ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারে বিচারপতিদের যুগান্তকারী রায়ে প্রসংশা করেন তিনি প্রধানমন্ত্রী। বলেন, এসব বিচারের মধ্য দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার অগ্রযাত্রা শুরু হয়েছে।
এর আগে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, একটি মহল সরকার ও বিচার বিভাগের মধ্যে দুরত্ব সৃষ্টি করছে।