সারাদেশের মুক্তিযোদ্ধাদের সনদ যাচাই-বাছাই ১৫ কার্যদিবসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
শনিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয় সভাকক্ষে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা আমলে নেয়া হবে আর তালিকায় থেকে যারা বাদ পড়বেন তারা আপিল করতে পারবেন বলেও জানান মন্ত্রী।
’৭১ এ মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তের লক্ষ্যে সরকার এ নাম যাচাই-বাছাই কার্যক্রম ১৫ কার্য দিবসের মধ্যে শেষ করবে।
বরবারের মতো এবারও সরকার ১৭ এপ্রিল মুজিবনগর দিবস জাতীয়ভাবে পালন করবে জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার যে অবদান রেখেছে তার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার ব্যাপকভাবে দিনটি পালন করবে।
চলতি সরকারে আমলে দেড় বছরের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানকে মুক্তিযুদ্ধ বলয় গড়ার কাজ শেষ করার প্রত্যয়ও ব্যক্ত করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।