সীমান্ত দিয়ে ইয়াবা আসা বন্ধে মিয়ানমারের সঙ্গে কথা বলে কোনো সুফল পাওয়া যাচ্ছে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
এদেশে কোনো ধরণের মাদক দ্রব্যই তৈরি হয়না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকেই এদেশে ইয়াবা আসছে।
তিনি আরো বলেন, দেশে ফেনসিডিল আসা বন্ধে ভারত সরকারের সঙ্গে কথা বলে কিছুটা সফলতা এসেছে। তবে ইয়াবা পাচার রোধে এখনো কোনো ফলপ্রসূ পদক্ষেপ নেয়নি মিয়ানমার সরকার।
পরে মাদক সেবন ও পাচার বন্ধে মানুষকে সচেতন করতে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: