জাতীয়

জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরলে আইনী সহায়তা: আইজিপি

একেএম শহীদুল হক
একেএম শহীদুল হক

জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরলে তাদের আইনী সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। জঙ্গি কার্যক্রমকে ইসলাম সমর্থন করে না বলেও জানান তিনি।

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি জঙ্গি অভিযান নিয়ে সংশ্লিষ্টদের বিতর্কিত বক্তব্য না দেওয়ারও আহ্বান জানান।

পরে লিখিত বক্তব্যে পুলিশ প্রধান বলেন, যারা জঙ্গি বিরোধী অভিযানে আত্মাহুতি দিয়েছেন, তারা বাংলাদেশের বীর সন্তান।

তবে এসব অভিযান নিয়ে বিতর্কিত বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করে বলেও মন্তব্য করেন একেএম শহীদুল হক।

আইজিপি আরো বলেন, জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে। আর তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে সরকার তাদের সহায়তা করবে।

এর আগে সিলেটে আতিয়া মহলে অভিযানের সময় জঙ্গিদের হামলায় নিহত ও আহত র্যা ব-পুলিশের সদস্যরা পরিবারকে আর্থিক সহায়তার প্রদান করা হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ