রাজধানীর সিটিং সার্ভিস বাসসহ দেশের গণপরিবহনে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীর তেজগাঁয়ের সাত রাস্তার মোড়ে যানবাহনের অতিরিক্ত বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে বিআরটিএ'এর অভিযান দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইন প্রয়োগের মাধ্যমেই পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।
সিটিং সার্ভিস বাস বন্ধ হলে যাত্রীদের ভোগান্তি অনেকটা কমবে বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: