ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার ধানমন্ডি- ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও এর অংগসংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়া হবে আগামী দিনের লক্ষ্য।
এ সময় তিস্তা ইস্যুতে বিএনপির অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নানাভাবেই তিস্তা চুক্তি যাতে না হয় সে চেষ্টা চালাবে, বা চালাচ্ছে।
এরপর ধানমন্ডি- ৩২ নম্বর উন্মুক্ত করে দেয়া হলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় জাতির জনকের প্রতি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: