জাতীয়

ভুটানে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ভুটানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল (মঙ্গলবার) ৩ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে নদীর অববাহিকাভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, জল-বিদ্যুত, উপ-আঞ্চলিক সহযোগিতাসহ দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও বেশ কয়েকটি সমঝোতা স্বারক ও চুক্তি সই হবে।

এছাড়া রাজধানী থিম্পুতে অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ২০০৯ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরের পর বাংলাদেশের সঙ্গে দেশটির বিদ্যমান সম্পর্ক দ্বিপাক্ষিকভাবে ও উপ-আঞ্চলিক প্রেক্ষাপটে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।

এরপর ২০১১, ২০১৩ ও ২০১৪ সালে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীসহ দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসেন। এতে দু'দেশের সম্পর্ক আরো গভীর হয়।

এবার ৩ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান যাচ্ছেন। এই সফরে দু'দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নদীর অববাহিকাভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, জল-বিদ্যুত, উপ-আঞ্চলিক সহযোগিতাসহ দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও বেশ কয়েকটি সমঝোতা স্বারক ও চুক্তি স্বাক্ষর হবে।

প্রধানমন্ত্রীর ভুটার সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও এ সফরে প্রধানমন্ত্রী রাজধানী থিম্পুতে অটিজম বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং সম্মেলনের উচ্চ পর্যায়ের প্যানেলে সভাপতিত্বও করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী এএইএচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন।

সফর শেষে আগামী ২০ এপ্রিল ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ