জাতীয়

গণপরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা ক্ষমতাধর-প্রভাবশালী

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

গণপরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা সামান্য ব্যক্তি নন বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তারা অনেক ক্ষমতাধর ও প্রভাবশালী। মঙ্গলবার সকালে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজধানীতে সিটিং সার্ভিস নিয়ে যে অঘোষিত ধর্মঘট পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা সমাধানে শিগগিরই পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান তিনি।

রাজধানীর গণপরিবহনে সিটিং সার্ভিস তুলে দেয়ায় উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের মুখে বেকায়দায় পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রশ্ন ছিল, গণপরিবহনে এমন বিশৃংখল পরিস্থিতি কীভাবে হল এবং শৃংখলা ফেরাতে সরকার কী ব্যবস্থার কথা ভাবছে? জবাবে মন্ত্রী বললেন, গণপরিবহনের মালিকরা সামান্য লোক নন, তারা অনেক প্রভাবশালী ও ক্ষমতাধর।

সরকার কিংবা মন্ত্রীর চেয়েও কি তাদের ক্ষমতা বেশি? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত বসালে, ভাড়ার নৈরাজ্য বন্ধ করতে চাইলে এমন নানা ইস্যুতে তারা ধর্মঘটসহ বাস চলাচল বন্ধ রাখে, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার অনেক সময় তাদের অন্যায্য বিষয়ও মেনে নিতে বাধ্য হয়। তবে সরকার শক্তিশালী বলেও উল্লেখ করেন তিনি।

সরকার পরিবহন খাত নিয়ন্ত্রনে ব্যর্থ কিনা এমন প্রশ্নের জবাবে রেগে যান মন্ত্রী। জবাবে বলেন..

এর আগে ১৯৯১ সালে বিআরটিসির বাস চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিয়া গাজি'র নিহতের ঘটনায় ক্ষতিপূরণ হিসাবে তার বাবা কামাল আহম্মেদ এর কাছে আড়াই লাখ টাকার চেক তুলে দেন সড়ক পরিবহনমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ