জাতীয়

ভুটানের সঙ্গে ৩টি সমঝোতা স্মারক-২টি চুক্তি স্বাক্ষরিত

ভুটানের সঙ্গে সমঝোতা স্মারক-চুক্তি স্বাক্ষরিত
ভুটানের সঙ্গে সমঝোতা স্মারক-চুক্তি স্বাক্ষরিত

সফরের প্রথম দিনে, যোগাযোগের সুবিধাকে কাজে লাগিয়ে ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে কয়েকটি চুক্তি হয়েছে বাংলাদেশের। সহযোগিতার নতুন পথ খুঁজতে থিম্ফুতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর ৩টি সমঝোতা স্মারক ও ২টি চুক্তি সই হয়।

এছাড়া বাংলাদেশ-ভারত-ভুটান ও নেপালকে নিয়ে উপ-আঞ্চলিক জোট গঠন কার্যক্রম, ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা, দেশটিতে বাংলাদেশের ডাক্তারদের সরকারি চাকরির সুযোগ, মংলা ও চট্টগ্রাম বন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে ভুটানকে সুযোগ দেয়া, ভারতের মধ্য দিয়ে ফাইবার অপটিকে দুই দেশের যুক্ত হওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়।

অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভুটান রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের প্রথমদিনে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী থিম্পুতে ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বৈত কর প্রত্যাহার, বাংলাদেশের নৌপথ ভুটানকে ব্যবহারের সুযোগ দেয়া, কৃষি, সংস্কৃতি ও পণ্যের মান নিয়ন্ত্রণে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

বিকেলে প্রধানমন্ত্রীকে ভুটানের রাজকীয় প্রাসাদে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। পরে রাজপ্রাসাদে ভুটানের রাজা জিগমে ন্যামগেল ওয়াংচুক ও রাণী জেটসান পেমার সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা।

এর আগে সকাল সাড়ে এগারোটায় থিম্পুর পারো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান অবতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী সেরিং তোবগে এবং থিম্পুতে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী। পরে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়।

বিমানবন্দর থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে লা মেরিডিয়ান থিম্পু হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে থাকবেন।

বুধবার থিম্পুতে শুরু হওয়া 'অটিজম ও নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার' বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার সম্মানে ভুটানের রাজা ও রাণীর দেয়া এক ব্যক্তিগত ভোজসভায়ও শেখ হাসিনা যোগ দেবেন।

এছাড়া, থিম্পুর হেজোতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবনের ভিত্তি প্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট ভুটানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে তাকে বিদায় জানান, মন্ত্রিসভার সদস্য, সচিবসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী এবং অটিজম ও নিওরোডেভলোপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ে বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ