ব্যবসায়ীদের বাণিজ্য সুবিধা বাড়ানোর পাশাপাশি তাদের হয়রানি না করতে জাতীয় রাজস্ব বোর্ডসহ অন্যান্য সংস্থাকে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রানলয়ের সভাকক্ষে বাণিজ্য সুবিধা বৃদ্ধির বিষয়ে এক বৈঠকে তোফায়েল আহমেদ এ নির্দেশ দেন।
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখার আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন, বিশ্বব্যাংক প্রণীত ডুয়িং বিজনেসের লক্ষ্যমাত্রা অর্জনে সময়, ধাপ ও উৎপাদন খরচের ওপর গুরুত্ব দিতে হবে।
খুব শিগগিরই কোম্পানি আইন সংস্কার করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বৈঠকে এনবিআর চেয়ারম্যান মোহাম্মাদ নজিবুর রহমান, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদসহ বিভিন্ন মন্ত্রলায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: