জাতীয়

দুদকের সঙ্গে কাজে আগ্রহী এফবিআই

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)

জঙ্গি অর্থায়ন তদন্ত ও অবৈধ অর্থপাচার রোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

ঢাকায় আমেরিকান দূতাবাসে নিযুক্ত সংস্থাটির এক কর্মকর্তা দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানান। এ বিষয়ে দুদক চেয়ারম্যান জানিয়েছেন আগামী জুলাইতে এফবিআইয়ের প্রতিনিধি দলের ঢাকায় আসার সম্ভবনা রয়েছে। দুর্নীতি প্রতিরোধে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতাস্মারক সই হবে আশা করছেন দুদক চেয়ারম্যান ।

জঙ্গিবাদে অর্থায়ন বন্ধ, অবৈধ অর্থ পাচার রোধসহ দেশে দুর্নীতি কমানোর লক্ষ্যে দেশীয় ও আন্তর্জাতিক নানা সংগঠন ও সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি তদন্ত, যাচাই - বাচাইয়ে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে সংস্থাটি।

তারই ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার সেগুনবাগিচা দুদক কার্যালয়ে আসেন ঢাকার মার্কিন দূতাবাসে নিযুক্ত এফবিআই প্রতিনিধি ডেভিট জে ইটন। তিনি দীর্ঘক্ষণ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সংস্থাটির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদের অর্থায়নের উৎস খুঁজতে এবং অবৈধ অর্থ পাচার নিয়ে দুদক ও এফবিআই যৌথভাবে কাজ করবে।

জুলাই মাসে এফবিআইয়ের একটি প্রতিনিধি দল ঢাকায় এলে দুই দেশের মধ্যে সমঝোতাস্মারক সই হবে বলেও জানান তিনি।

এছাড়া দুদকের দক্ষতা বাড়াতে এফবিআইয়ের পক্ষ দুদক তদন্ত কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হবে, এ বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ