জাতীয়

অনিয়মের কারণে হাওরে ফসলহানি: মায়া

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

যাদের অনিয়মের কারণে হাওরে ফসলহানি হয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। হাওর এলাকা পরিদর্শন করে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, ফসল নষ্ট হয়ে যাওয়ায় হাওরবাসির ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পানিতে একমাত্র ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত সিলেট অঞ্চলের হাওর এলাকা পরিদর্শন শেষে সিলেটে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে মন্ত্রী বলেন, আগাম বন্যায় হাওরবাসীর ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে সরকার। হাওরে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানও করা হবে।

তিনি আরো বলেন, সরকার এমন ব্যবস্থা করেছে কোনো মানুষের খাদ্যের অভাব হবে না। যাদের কারণে অনিয়ম হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।

অকাল বন্যায় দুর্গত মানুষদের নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলেও এসময় মন্তব্য করেন মন্ত্রী।

এদিকে বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় হানিফ বলেন, সরকারের পক্ষ থেকে হাওরবাসিকে ঋণের টাকার তাগাদা না দিতে এনজিওদের অনুরোধ জানানো হয়েছে।

পরে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ