কওমী সনদের স্বীকৃতির অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সকালে সাভার সিটি সেন্টারের সামনে বেদে সম্প্রদায়ের তৈরি পোশাক কারখানার শোরুম ‘উত্তরণ’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, অঙ্গিকার পূরণে হেফাজতে ইসলামের নেতা মাওলানা শাহ শফিকে প্রধান করে কয়েক বছর আগে একটি কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে সেই কমিটির সদস্যরা একমত হয়ে প্রধানমন্ত্রীর কাছে আসলে প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: