জাতীয়

রানা প্লাজার ৪২% শ্রমিক বেকার

রানা প্লাজা দুর্ঘনা
রানা প্লাজা দুর্ঘনা

রানা প্লাজা দুর্ঘনায় আহত শ্রমিকদের ৪২% এর বেশি এখনও বেকার রয়ে গেছেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। আহত শ্রমিকদের শুশ্রুষার জন্য হেলথ কার্ড দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। সেইসঙ্গে তাদেরকে দীর্ঘ মেয়াদী আর্থিক সহায়তা দেয়ার ওপর গুরুত্ব দেন তারা।

রানা প্লাজা ট্র্যাজেডির শিকারদের নিয়ে শনিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে অবিস্মরণীয়, অমার্জনীয়: রানাপ্লাজা শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে সেখানে থাকা পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ ১১০০ জনেরও বেশি প্রাণ হারান। ধ্বংসস্তুপের নিচে পড়ে গুরুতর আহত ও পঙ্গু হওয়ার পাশাপাশি নিখোঁজ হন আরো অনেকেই।

ওই দুর্ঘটনায় আহত এক হাজার ৪০৩ জন শ্রমিকের ওপর জরিপ চালায় বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড। গবেষণায় ৬০৭ জন মৃত শ্রমিকের পরিবারকেও নমুনা হিসেবে নেয়া হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ৫৭% আহত শ্রমিক বিভিন্ন চাকরি বা আত্মকর্মসংস্থানে যুক্ত হয়েছেন। আর শারীরিক ও মানসিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় ৪২.৪% এখনও বেকার। আহত শ্রমিকদের অনেকেই সঠিকভাবে আর্থিক সহযোগিতা পান নি বলে অভিযোগ করেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, আহতদের মধ্যে ১৩.১% এর শারীরিক অবস্থা খারাপ হচ্ছে আর ৩০.৮% এর মানসিক আঘাত এখনো রয়েই গেছে।

অনুষ্ঠানে বক্তারা, বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সরকারিভাবে আহতদের দীর্ঘমেয়াদে সহযোগিতা দেয়ার পাশাপাশি ভবন নির্মাণে মনিটরিং এর পরামর্শ দিয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদেরকে কর্মস্থলে নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন করার তাগিদও দেন তারা।

রানা প্লাজাসহ অন্যান্য দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ