দেশকে দারিদ্রমুক্ত করতে হলে শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর শিক্ষা বিস্তারের জন্য নানামুখী পদক্ষেপ হাতে নেন। মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন।
দেশের উন্নয়নে শিক্ষার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও শিক্ষা বিস্তারের জন্য বর্তমান সরকারেরর নানামুখী পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: