হেফাজতের সঙ্গে কওমী মাদ্রাসার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর নবনির্মাত থানা ভবন উদ্বোধন শেষে সংবাদকর্মীদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কওমী মাদ্রাসা স্বীকৃতির সঙ্গে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দ্বীনের কাজ করতে পারে সেজন্যই প্রধানমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: