এ সরকারের আমলেই তিস্তার পানিচুক্তি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ।
রোববার সকালে রংপুর থেকে বুড়িমারী হয়ে ভারতে যাবার পথে তিস্তা অবসরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
এ সময় তার বিরুদ্ধে দায়ের মামলা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি থেকে দূরে রাখার জন্যই এসব মামলা দেওয়া হয়েছে। তবে সেই দিন এখন শেষ হতে চলেছে।
আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও নেতাকর্মীদের জানান এরশাদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: