জাতীয়

রানা প্লাজা ধসে দায়ীদের বিরুদ্ধে বিচার শুরু দাবি

রানা প্লাজা ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা
রানা প্লাজা ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা

রানা প্লাজা ধসের জন্য কোনো পোশাক শিল্প মালিকরা নয় বরং ভবন মালিকসহ ভবনের অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী। সোমবার সকালে রাজধানীর জুরাইন কবরাস্থানে রানা প্লাজা ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচার কাজ শুরু করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

আর এ ঘটনায় আহতদের পুনর্বাসন এবং চিকিৎসার জন্য, গত দেড় বছরে শ্রমিকদের কেউ বিজিএমইএর সঙ্গে যোগযোগ করেনি বলেও দাবী তার। আহত শ্রমিকদের কেউ যোগাযোগ করলেই, তৎক্ষনাৎ তার পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস বিজিএমইএর।

রানা প্লাজা ধসের পর, নিহতদের মধ্য পরিচয় নিশ্চিত না হওয়া ২৫৪ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে এই জুরাইন কবর স্থানে। এর মধ্যে ডিএনএ টেস্ট করার পর, অনেকেরও পরিচয় সনাক্ত করা গেছে। অনেকের পরিচয় এখনো অজানা।

নিহতদের শ্রদ্ধা জানাতে, প্রতিবছর শ্রদ্ধা জানাতে আসে বিজিএমইএ সহ বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে বিজিএমএই সভাপতি দাবী করেন, রানা প্লাজায় আহতদের নিয়ে ইউএসএইডসহ বিভিন্ন সংগঠন যে তথ্য দিচ্ছে, তা ঠিক নয়।

রানা প্লাজা ধসের জন্য, বিচারকাজে অগ্রগিত না হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন বিজিএমএই সভাপতি সিদ্দিকুর রহমান।

রানা প্লাজার আহত শ্রমিকদের পুনর্বাসন নিয়ে বিভিন্ন সংগঠন যে তথ্য দিচ্ছে, তা বিভ্রান্তিকর এবং ষড়যন্ত্রমুলক বলে দাবী বিজিএমএইএর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ