জাতীয়

দেশের মানুষের গড় আয়ু ৭১.৬ বছর

একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল
একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল

এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে ৭১.৬ বছর— যা গত বছর ছিল ৭০.৯ বছর। পুরুষের গড় আয়ু ৭০.৩ বছর আর নারীদের গড় আয়ু ৭২.৯ বছর।

মঙ্গলবার রাজধানীর শেরে-ই বাংলা নগরে একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল এ কথা বলেন।

মোস্তফা কামাল বলেন, বর্তমানে পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি। পুরুষের বর্তমান বয়স ৭০ বছর আর নারীদের ৭২ বছর ৯ মাস।

এদিকে, গেলো ৪৫ বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে ২৪ বছর। একইসঙ্গে বিশ্বে গড় আয়ু বেড়েছে ১২ বছর। অর্থাৎ বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি বৈশ্বিক গড়ের দ্বিগুণ।

১৯৭১ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর। তখন বিশ্বের গড় আয়ু ছিল ৫৯ বছর। আর ২০১৬ সালে দেশের মানুষের গড় আয়ু ছিলো ৭১ বছর। ২০১৭ সালে সেটি ৬ মাস বেড়ে হয়েছে ৭১ বছর ৬ মাস।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি গড় আয়ু মালদ্বীপের মানুষের। ১৯৭১ সালে দেশটির গড় আয়ু ছিল ৪৪ বছর। বর্তমানে ৭৬ বছর। গেলো ৪৫ বছরে দেশটির গড় আয়ু বেড়েছে ৩২ বছর। একই সময়ে ভুটানের গড় আয়ু বেড়েছে ৩২ বছর।

আর গড় আয়ু বৃদ্ধি সবচেয়ে কম হয়েছে শ্রীলঙ্কার। ৪৫ বছরে বেড়েছে মাত্র ১০ বছর। ১৯৭১ সালে দেশটির গড় আয়ু ছিল ৬৪ বছর। বর্তমানে এটি ৭৪ বছর। সার্ক অঞ্চলে এটি দ্বিতীয় সর্বোচ্চ।

গড় আয়ুর হিসেবে নেপাল ৬৯.২ বছর, ভারত ৬৮.৩, মিয়ানমার ৬৬.৬, পাকিস্তান ৬৬.৪ বছর, শ্রীলঙ্কা ৭৪.৯ ও মালদ্বীপের ৭৬.৫ বছর।

সারা বিশ্বের মধ্যে গড় আয়ুর হিসেবে বাংলাদেশের অবস্থান নবম। আর সার্কভূক্ত দেশের মধ্যে তৃতীয়। গেলো ১৫ বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে ৬ .৫৩ বছর।

এছাড়াও সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে ব্যয় হবে ৯ হাজার ৬২ কোটি টাকা। এর মধ্যে ৮ হাজার ৯২৬ কোটি টাকা দেবে সৌদি সরকার। বাকি অর্থের যোগান দেবে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ