জাতীয়

কৃষকদের বাঁচাতে সবই করবে সরকার: মায়া

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

অসময়ের বন্যায় হাওর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতির সঙ্গে পানিবন্দি লাখো মানুষের দুর্গতি মোকাবিলায় নেত্রকোনার শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সোমবার অনুষ্ঠিত এ বৈঠকেই বেরিয়ে আসে জেলার সরকারি কর্মকর্তাদের উদাসীনতার চিত্র।

এ সময় স্থানীয় কর্মকর্তাদের দায়সারা বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী ও জনপ্রতিনিধিরা। হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের বাঁচাতে যা যা দরকার, তার সবই সরকার করবে বলেও এসময় আশ্বাস দেন মন্ত্রী।

অকাল বন্যায় হাওর অঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষক্রিয়া মরে গেছে মাছ ও হাঁস। পানিবন্দি হয়ে রয়েছে লাখো লাখো হাওরবাসী। এ দুর্গত অবস্থা মোকাবিলায় সোমবার রাতে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি স্থানীয় শীর্ষ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এতে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ে সচিব ও স্থানীয় সংসদ সদস্যরা।

এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের জীবনযাত্রা দ্রুত সহজ করতে কী করা যায় জানতে চাইলে এলোমেলো বক্তব্য দেন জেলা কৃষি কর্মকর্তা। সমস্যা থেকে উত্তরণে হাওরে কি পরিমান মাছের পোনা অবমুক্ত করা দরকার জানতে চাইলে, জেলা মৎস্য কর্মকর্তা এক এক সময় এক এক তথ্য উপস্থাপন করেন। তাদের এমন দায়সারা ও উদাসীন কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেন মন্ত্রী, সচিব ও জনপ্রতিনিধিরা।

বৈঠকে একে একে বেরিয়ে আসে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জসস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা, সিভিল সার্জন, জেলা শিক্ষা কর্মকর্তাসহ সব ক্ষেত্রের গাফিলতি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক ও বাস্তবসম্মত তথ্য উপস্থাপনের জন্য তাদের নির্দেশ দেন মন্ত্রী।

দাদন ব্যবসায়ী ও এনজিওগুলো যেন আগামী এক বছর কৃষকদের থেকে ঋণ আদায়ের নামে হয়রানি না করে সে বিষয়েও বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, আগামী ফসল ঘরে না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে বাঁচাতে সরকার তাদের জানমালের দায়িত্ব নেবে।

এদিকে, বন্যা কবলিত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে সিপিবি ও বাসদ।

মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন সড়কে এ কর্মসূচী পালন করে তারা। মানববন্ধন থেকে বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষক ও বর্গাচাষীদের কৃষি ও এনজিও ঋণ মওকুফ করে নতুন করে সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি জানান। সেইসঙ্গে আগামী ফসল ঘরে না ওঠা পর্যন্ত কৃষক ও ক্ষেতমজুরদের চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের দাবি জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ