জাতীয়

জঙ্গিবাদ নির্মূল না হলে সব অর্জন বিফল: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ দমনে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে তারা। জঙ্গিবাদ নির্মূল না হলে সরকারের সব অর্জন বিফল।

বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রতিরক্ষা খাতে বরাদ্দ কোনো ব্যয় নয় বরং জনগণের জানমালের নিরাপত্তায় প্রতিটি পদক্ষেপই বিনিয়োগ। জঙ্গিবাদ আজ সারাবিশ্বের বড় সমস্য— বাংলাদেশও এ হামলার শিকার হচ্ছে। তবে জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ ও চরমপন্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসলে অর্থনৈতিকভাবে তাদের সহায়তা করা হবে।

এ সময় আইন মেনে পেশাদারী মনোভাব নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য র্যা ব সদস্যদের নির্দেশ দেন প্রধানমনন্ত্রী।

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এছাড়াও কুমিল্লা ও ফরিদপুরকে দ্রুত আলাদা ২টি বিভাগ করা হবে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ