হাওর অঞ্চলে দুর্যোগের কারণে দেশে খাদ্য সঙ্কটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খাদ্য ও কৃষি মেলা-২০১৭'র উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে যে খাদ্য মজুদ আছে তাতে এ ধরনের পরিস্থিতি সামলানো সম্ভব। হাওর পরিস্থিতি নিয়ে মিথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, কিছু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট তৈরি করার চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি সামাল দেয়ার সবধরনের প্রস্তুতি সরকারের আছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: