জাতীয়

শেখ হাসিনার সঙ্গে ডেভিড ক্যামেরনের সাক্ষাৎ

শেখ হাসিনা-ডেভিড ক্যামেরন সাক্ষাৎ
শেখ হাসিনা-ডেভিড ক্যামেরন সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার সকালে গণভবনে তাদের এ সাক্ষাত হয়।

একদিনের ব্যক্তিগত সফরে বুধবার রাতে ঢাকা পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সফরে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডিএফআইডি'র একটি প্রকল্প ও একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন তিনি।

এছাড়াও যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেবেন ক্যামেরন।

লন্ডন স্কুল অব ইকনোমিকসের এ সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই প্রবৃদ্ধির জন্য কাজ করছে। গত বছর ব্রিটেনে গণভোটে ব্রেক্সিটের পক্ষে জনরায় আসার পর ক্যামেরন প্রধানমন্ত্রীর পদ ছাড়েন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ