রাজধানীর কামরাঙ্গীর চর থেকে অপহরণের ২৪ দিন পর শিশু সুমাইয়াকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৩টার দিকে কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, গতরাতে শিশুটিকে উদ্ধারের পর সে এখন পুলিশ হেফাজতে রয়েছে।
গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাড়ির সামনে থেকে সুমাইয়া নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা গত ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় অপহরণের মামলা দায়ের করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: