রাজশাহীতে অফিসার্স মেসের নিজ কক্ষ থেকে মহানগর পুলিশের সহকারি কমিশনার সাব্বির আহমেদ সরফরাজের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ অফিসার্স মেস থেকে তার মৃতদেহ উদ্ধার করে। সরফরাজ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সকালে তার কক্ষটি ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দুপুরে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: