হাওরে বাঁধ নির্মাণে কোনো ধরনের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সুনামগঞ্জের শাল্লায় প্লাবিত হাওরাঞ্চল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মানুষের কষ্ট লাঘবের জন্য বাঁধ নির্মাণ করা হয় আর সেখানে কারো অবহেলা কাশ্য নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে খাদ্য সহায়তার পাশাপশি সব ধরনের সাহায্য দেয়া হবে। কৃষকদের ঋণ আরো সহজ করা হবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে খাদ্য সহায়তার পাশাপশি সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাওর অঞ্চলে প্রতিকুল পরিবেশের সঙ্গে মানানসই চাষাবাদ ব্যবস্থা তৈরিতে গবেষণা চলছে।
আগামী মৌসুমে বিনামূল্য কৃষিপণ্য বিতরণ করা হবে বলেও জানান শেখ হাসিনা। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: