জাতীয়

দেশে আইনের শাসন নেই: প্রধান বিচারপতি

সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

দেশে আইনের শাসন নেই বলেই বেশি কথা বলতে হয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। যদি আইনের শাসন থাকতো তবে অন্যান্য দেশের প্রধান বিচারপতিদের মতো কথা বলতেন না বলেও জানান তিনি।

রোববার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, সংবিধান সমুন্নত রাখতে সব ধরনের পদক্ষেপ নেবে বিচার বিভাগ। যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করা হয়, উচ্চ আদালত তা বাতিল করতে দ্বিধা করবে না।

দেশের প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে দূরত্বের আভাস দিয়ে বক্তব্য রেখে সম্প্রতি আলোচনায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এরই প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, কোনো দেশের প্রধান বিচারপতিরা বিচারকার্য ছাড়া সরকারের প্রতি এত উষ্মার কথা প্রকাশ্যে বলে না। কোনো ক্ষোভ-অসন্তোষ থাকলে সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের পরামর্শ দিয়ে ছিলেন মন্ত্রী।

রাজধানীতে এক আয়োজনে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন প্রধান বিচারপতি। অন্যান্য দেশের মতো বাংলাদেশে আইনের শাসন নেই বলেই তাকে বেশি কথা বলতে হয় তিনি জানালেন।

সংবিধান সমুন্নত রাখতে উচ্চ আদালত সব ধরনের পদক্ষেপ নিতে পারে বলেও প্রধান বিচাপতি জানিয়ে দেন। বলেন, উচ্চ আদালতের রায় সবাই মেনে নিলে আইনের শাসন প্রতিষ্ঠা সহজ হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ভূমি আইন, সাক্ষ্য আইনসহ অনেক আইনকে যুগোপযুগী করার আহবান জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ