হাওরাঞ্চলের অকাল বন্যায় ধসে যাওয়া বাঁধ নির্মাণে অনিয়মের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ জন্য পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারেরও দাবী জানিয়েছে সংস্থাটি।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পাউবোর অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতির কারণে হাওরের মানুষরা দিশেহারা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজন।
পাশাপাশি হাওরাঞ্চলে ত্রাণ বিতরণে স্বচ্ছতা বজায় রাখারও তাগিদ দিয়েছেন টিআইবি নির্বাহী।
এছাড়াও উন্নয়নশীল দেশে জলবায়ু তহবিল বরাদ্দ বাতিলে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: