বাজারের সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ করতে হবে— বললেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক জোটের সমাবেশে তিনি এ কথা বলেন।
সরকারকে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের শ্রম আইনের মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন এখনো বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জঙ্গিবাদ ও তেঁতুল হুজুর দেশ, শ্রমিক ও নারীদের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। জাতীয় উন্নয়ন শ্রমিক শ্রেনীর ছাড়া সম্ভব নয় বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: