দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত চলনবিলের কৃষকদের সরকার ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার দুপুরে সিংড়া উপজেলার ডাইয়া ইউনিয়নে চলনবিলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ কৃষকদের নগদ ৫শ টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চলনবিল অঞ্চলে একটি সাইক্লোন সেন্টার নির্মাণে সরকারের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: