খেটে খাওয়া মেহনতি মানুষের কল্যাণেই আওয়ামী লীগের রাজনীতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের মজুরি বর্তমান সরকারই বাড়িয়েছে বলেও জানান তিনি।
মহান মে দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি এ কথা বলেন।
দেশের উন্নয়নে শ্রমিক ও মালিকদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে একে অপরের পরিপূরক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, খেটে খাওয়া, মেহনতি মানুষের জন্যই আওয়ামী লীগের রাজনীতি। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়।
শ্রমিক-মালিককে একে অপরের পরিপূরক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যখনই কোন শিল্প প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটে তখন সেটিকে কেন্দ্র করে একটা শ্রেণি এর থেকে ব্যবসার পথ খুঁজে। হঠাত গজিয়ে ওঠা শ্রমিক নেতাদের গুজবে কান না দিতেও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।