গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে প্রতিনিয়ত চাপের সম্মুখীন করা হচ্ছে বলে মনে করে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবির আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির পক্ষ থেকে এ কথা বলা হয়।
এছাড়াও গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে সরকারকে সাহায্য করার আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমের মালিকদের নিজেদের কর্মীদের সঠিকভাবে অধিকার দেওয়া হচ্ছে কিনা তা আগে দেখতে হবে। সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট গোল অর্জনে এর বিষয়গুলো গণমাধ্যমে জোরালভাবে আসতে হবে।
সরকার ব্যবস্থাকে আরো উন্নত করতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও গণমাধ্যমকে আরো বেশি শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: