জাতীয়

দেশে আইনের শাসন অত্যন্ত জরুরি, অভিমত আইনজীবী সমিতির

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এটি অত্যন্ত জরুরি— এমন অভিমত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, দেশে আইনের শাসন নেই বলেই প্রধান বিচারপতিকে এতো কথা বলতে হয়।

এদিকে, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অজি উল্লাহর নেতৃত্বে অপর অংশ পাল্টা সংবাদ সম্মেলনে সভাপতির সংবাদ সম্মেলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

সুপ্রিম কোর্ট মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের নেতৃত্বে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর বিচার বিভাগ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করে বলেন, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তারা তা প্রকাশ্যে তুলে ধরছেন। দেশে আইনের শাসন না থাকার কারণেই প্রধান বিচারপতিকে এতো কথা বলতে হয় বলেও জানান তিনি।

এদিকে, এ সংবাদ সম্মেলনের পরে একই মিলনায়তনে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অজি উল্লাহর নেতৃত্বে আইনজীবী সমিতির আরেক অংশ পাল্টা সংবাদ সম্মেলন করেন।

তিনি অভিযোগ করে বলেন, সভাপতি নেতৃত্বে হওয়া সংবাদ সম্মেলনটি সমিতির কার্যকারী পরিষদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ