জাতীয়

ভূমিহীন-গৃহহারা মানুষ মাথা গোঁজার ঠাঁই পাবেন: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের প্রত্যেক ভূমিহীন ও গৃহহারা মানুষ মাথা গোঁজার ঠাঁই পাবেন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গৃহহারা মানুষকে একটা ঠিকানা করে দিতে পেরে তিনি আনন্দিত।

বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭ জেলার ১০ উপজেলায় ১১টি গুচ্ছগ্রামের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, গুচ্ছগ্রামের সদস্যদের প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হয়েছে।

নিজের পায়ে দাঁড়াতে সবাইকে কাজ করে যাওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, অভাবে যেন বাড়ি-ঘর বিক্রি করতে না হয়, সেজন্য সম্পদগুলো নিজেদের ভাগ্য গড়ার কাজে ব্যবহার করতে হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে।

পরে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় প্রসঙ্গে ঢাকা বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা বলেন, জনগণ কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন তা তাদের কাছ থেকেই শুনতে চান।

জঙ্গিবাদকে একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর দক্ষতায় বড় ধরনের নাশকতা থেকে জনগণ রক্ষা পেয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ