বাক স্বাধীনতা নিশ্চিত করতে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার অসঙ্গতিগুলো দূর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার সচিবালয়ে তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতাবিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না। ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধিত হয়ে ৫৭ ধারায় যুক্ত হবে। ৫৭ ধারায় আটক সাংবাদিকরা ন্যায় বিচার পাবেন।
এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন আনিসুল হক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: