জাতীয়

অসাধু ব্যবসায়ী কারসাজিতে বাড়িয়েছে চালের দাম: খাদ্যমন্ত্রী

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

কিছু অসাধু ব্যবসায়ী কারসাজি করে চালের দাম বাড়িয়েছে আর এ অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব বাণিজ্যমন্ত্রীর— বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে এমন অভিযোগ করে কামরুল ইসলাম বলেন, আগামী ১৫/২০ দিনের মধ্যে বোরো ধান ঘরে উঠলে এ সংকট থাকবে না।

সাময়িক সংকট নিরসন এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ করতে, খাদ্য আমদানির উপর থেকে শুল্ক উঠিয়ে দিতে অর্থমন্ত্রীর কাছে আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

সরকারের দাবি, দেশে খাদ্য সংকট নেই। উল্টো চাল উদ্বৃত্ত আছে। কিন্তু প্রতিবছরই বোরো মৌসুমের আগে, বেড়ে যায় মোটা চালের দাম। অতীতের সব রেকোর্ড ভেঙ্গে এবার বেড়েছে আশংকাজনক হারে। কেজিতে ৭ থেকে ৮ টাকা। আপস.

এ নিয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। চালকল মালিকদের দাবি, তাদের কেউই চাল মজুদ করেননি। দামও বাড়াননি।

খাদ্যমন্ত্রীর দাবি, এখনও সরকারি গুদামে ৫ লাখ টনেরও বেশি চাল মজুদ আছে। কাজেই কোন ঘাটতি নেই। আছে কিছু ব্যবসায়ীর কারসাজি।

সরকারের কাছে অসাধু ব্যবসায়ীদের কারসাজির খবর আছে, কিন্তু সরকার তা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না, এমন প্রশ্নের জবাবে, খাদ্যমন্ত্রী দায় চাপালেন বাণিজ্যমন্ত্রীর ওপর।

খাদ্যমন্ত্রী জানান, ভারত থেকে চাল আমদানিতে ২৫% শুল্ক উঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

দেশে খাদ্য সংকট নেই তবে তারপরও কেন আমদানির উদ্যোগ, এমন প্রশ্নে এড়িয়ে যান কামরুল ইসলাম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ