সাইবার অপরাধ আইন নামে একটি আইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ৫৭ ধারায় কোনো সাংবাদিকের বিষয়ে মামলা হলে, সেখানে সরকার অত্যন্ত যত্নবান। তারপরও ৫৭ ধারা পর্যালোচনা করা হচ্ছে।
সাইবার অপরাধ আইন চুড়ান্ত হলে এর সঙ্গে ৫৭ ধারাও সমন্বয় করা হবে বলে জানান হাসানুল হক ইনু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: