জাতীয়

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন
কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন

কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগর তীর ধরে নির্মিত ৮০ কিলোমিটার দীর্ঘ সড়ক মেরিন ড্রাইভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার কক্সবাজার সফরে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে সড়কটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে শেখ হাসিনা বলেন, মেরিন ড্রাইভ এ অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৪ লেনে উন্নীত করারও ঘোষণা দেন।

তিনি আরো বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে গড়ে উঠতে পারে।

এর আগে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ‘মেঘদূতে’ কক্সবাজার যান শেখ হাসিনা। এর পর কক্সবাজারের সম্প্রসারিত রানওয়ে ব্যবহার করে নামার পর বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েতে সুপরিসর ৭৩৭-৮০০ বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করেন তিনি।

কক্সবাজারের বিমানবন্দরের সপ্তাহে কমপক্ষে একটি ফ্লাইট ঢাকা থেকে আসার ব্যবস্থা করে দেয়া অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, রানওয়ে আরো প্রশস্থ ও দীর্ঘ করে দেয়া হবে যাবে সেখানে অন্য দেশের বিমান রিফুয়েলিং করতে পারে।

এরপর কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১ হাজার ৫০ কোটি টাকা ব্যয়ে ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শহরের কলাতলি থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত সড়কটিতে নির্মাণ করা হয়েছে ১৭টি ব্রীজ ও ১০৮টি কালভার্ট।

ইনানী বিচে মেরিন ড্রাইভের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মেরিন ড্রাইভ এ অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। কক্সবাজারকে পর্যটনবান্ধব উন্নত একটি জেলায় পরিণত করা হবে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কও ৪ লেনে উন্নীত করার ঘোষণা দেন শেখ হাসিনা।

এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজের উদ্বোধন ও দুটি এনএলজি টার্মিনালের ভিত্তিফলক উন্মোচনসহ আরো বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে জনসভায় ভাষণ দেবের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ